স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের সম্মাননা দেয়া হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিতর্ক, আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন, গনিত অলিম্পিয়াড, রিলে রেইস ও ব্যাডমিন্টন খেলায় জেলার ১৫ জন পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এসময় পুলিশ সুপার মেহেদুল করিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সম্মাননা অনুষ্ঠান শেষে শিল্পকলার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।




