ads

বুধবার , ৯ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বসেরা তালিকায় হাজারের মধ্যে ঢাবি-বুয়েট

খবর টি পড়েছেন : ২৬৮
বিশ্বসেরা তালিকায় হাজারের মধ্যে ঢাবি-বুয়েট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারলি সায়মন্ডস (কিউএস)। এতে ৮০১ থেকে ১০০০তমের মধ্যে জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
এ নিয়ে টানা চারবার কিউএস র‌্যাংকিংয়ে ৮০১-১০০০তমের মধ্যে জায়গা করে নিল বুয়েট ও ঢাবি। তবে এবার দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও; ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান ১০০১-১২০০–এর মধ্যে।

Shamol Bangla Ads

প্রতিবছরই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে কিউএস। সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস–২০২২’ শীর্ষক বিশ্বসেরা এক হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের কয়েকটি তালিকার মধ্যে একটি কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং। একাডেমিক র‌্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় তালিকা প্রকাশ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বসবাসের অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত বেড়ে ২৫৩৭

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads