কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার বড়বাজার রাজারহাট এলাকার ২য় শ্রেণীর ছাত্রী অর্পা পালকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যাকারী লম্পট তপনের ফাঁসীর দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূটী পালন করেছে। গতকাল কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় কয়েকশ শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। আড়–য়াপাড়াস্থ সাতরঙ একাডেমী ও আলাউদ্দিন আহম্মেদ ক্যাডেট একাডেমী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, নিহত অর্পা পাল এর মা দেবী রাণী পাল, আলাউদ্দিন আহম্মেদ ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ সুনীল কুমার পাল, কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহŸায়ক শহিদুল ইসলাম রুপল, সাতরঙ এর উপদেষ্টা এস এম আলমগীর আলম, পরিচালক মঞ্জুর আলম, সোহান প্রমুখ। মানববন্ধনে বক্তারা অর্পা হত্যা মামলা দ্রুত বিচার আইনে হস্তান্তরের দাবী জানান।




