ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৪:৪৮ অপরাহ্ণ
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচল ও সকল ধরনের লাইসেন্সকৃত অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উলে­খ্য আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রনে রাখতে সেনাবিহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর সদস্যরা পাইকগাছা কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থান নিয়েছে বলে জানাগেছে। অপরদিকে ১২ মার্চ বুধবার দিবাগত রাত ১২ টা থেকে ১৬ মার্চ রোববার রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী কাজে নিয়োজিত ও নির্বাচন কমিশনের অনুমতি ব্যাতিত মটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Shamol Bangla Ads

এছাড়াও ১৪ মার্চ শুক্রবার দিবাগত মধ্যরাত হতে ১৫ মার্চ শনিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী কাজে নিয়োজিত ও নির্বাচন কমিশনের অনুমতি ব্যাতিত সবধরনের ইঞ্জিনচালিত যানবাহন ও জলযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা হতে ১৭ মার্চ দিবাগত রাত ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় সকল ধরনের নির্বাচনী প্রচারণা, সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সর্বপরি ভোটগ্রহনের পূর্ববর্তী ৭ দিন থেকে ভোট গ্রহনের পরবর্তী ৭দিন পর্যন্ত সকল ধরনের লাইসেন্সকৃত অস্ত্রবহন প্রদর্শনের উপর নিষেধাজ্ঞ আরোপ করা হয়েছে। এ ব্যাপারে সর্বসাধারণের অবগতির জন্য উপজেলার সর্বত্রই মাইকিং করে সাধারণ জনগনকে নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করা হয়েছে বলে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন জানান।

Need Ads
error: কপি হবে না!