ঝালকাঠি সংবাদদাতাঃ- দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের প্রতিবাদে ঝালকাঠিতে হিন্দু-বৌদ্ধ-খ্রাস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন কমিটি ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় মদন মোহন আখড়াবাড়ী থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। মানববন্ধন চলাকালে এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহআলম, পৌর মেয়র আফজাল হোসেন, প্যনেল চেয়ারম্যান প্রনব নাথ ভানু, নলছিটি উপজেলা চেয়ারম্যান এ্যাড জিকে মোস্তাফিজুর রহমান




