ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৫:০৭ অপরাহ্ণ

Khunকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ছোট ভাইয়ের ধারাল অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছে। ১২ মার্চ বুধবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের অড়িয়া মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, বিদ্যুৎ বিল সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে গতকাল বুধবার সকালে মৃত আকবর আলীর ছোট ছেলে ফরিদুল ইসলাম (২০) তার বড় ভাই মহিদুল ইসলামকে (৩০) ধারাল অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় মহিদুল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুধবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে তার ছোট ছেলে ফরিদুল ইসলামের নামে মামলা করেছে বলে জানায় পুলিশ। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Need Ads
error: কপি হবে না!