ads

সোমবার , ১০ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে নিহত যুবককের পরিচয় পাওয়া গেছে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০১৪ ৬:১৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে নিহত যুবককের পরিচয় পাওয়া  গেছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নৃশংসভাকে নিহত যুবকের পরিচয় উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল মোমিন (২৫)। তিনি সদর উপজেলার বড় খোচাবাড়ি এলাকার শাহাবুদ্দিনের ছেলে। শনিবার রাতে আব্দুল মোমিনকে প্রথমে গলাকেটে ও পরে পেট্রোল  ঢেলে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের কলেজপাড়া বিএডিসি ফার্ম এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বিএসডিসি ফার্মের পাশে টাঙ্গন নদীর পারে লোকজন পোড়া গন্ধ পায় ও একটি জলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টায় ঐ যুবকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে। লাশের পরিচয় প্রথমে জানা না গেলেও সোমবার পরিচয় উদঘাটন করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ খান জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানার পর তার স্ত্রী ও আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগির  এই হত্যার রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান।

Need Ads
error: কপি হবে না!