ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনে সরকার নগ্ন হস্তক্ষেপ করায় দেশের বিভিন্ন এলাকায় বিএনপির বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। সরকারদলের প্রার্থীদের ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ব্যাপক জাল ভোটের ছড়াছড়ি ছিল দেশজুড়ে উপজেলা নির্বাচনের চিত্র। এতো কিছুর পরও উপজেলা নির্বাচনে আ.লীগের ভরাডুবি ঠেকাতে পারেনি সরকার। অবৈধ আ.লীগ সরকারের অধিনে দেশে কোন নির্বাচন নিরপেক্ষ হতে পারেনা। ৫জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে আ.লীগ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে অবৈধ আ.লীগ সরকারের পতনের বিকল্প নেই। গতকাল বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মহি এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আক্তার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান জোবেদ আলী তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুস শহীদ, সাবেক চেয়ারম্যান জোয়াদ আলী তালুকদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুরুজ আলী মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু নছর, রশীদ আহমদ, পৌর খেলাফত মজলিসের সেক্রেটারী ফারুক আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী হাফিজ আবু সাঈদ, শিক্ষাবিদ প্রফেসর সামছুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান সোহেল, পৌর বিএনপির সহ-সভাপতি কুনু মিয়া মেম্বার, হাজী নিজাম উদ্দিন, উপদেষ্টা সামছুল ইসলাম মেম্বার, মাষ্টার আব্দুল লতিফ, তফজ্জুল হোসেন মেম্বার, লিয়াছ উদ্দিন, আব্দুর রব মেম্বার, আব্দুল কদ্দুছ মেম্বার, হাফিজুর রহমান, তৈয়বুর রহমান, ডাঃ কেপিএম শফিক, জমসর আলী, মাষ্টার নাছির উদ্দিন, আতিকুর রহমান, সহ-সাধারন সম্পাদক আবুল হাসনাত, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাগর, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, দপ্তর সম্পাদক নুরুল আমিন সুজন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাজী তৈমুছ আলী, শেখ আফতাব আলী, আব্দুল কাদির, মিজানুর রহমান আমরু, আব্দুল ছালিক, এসএম ছমরু মিয়া, ছাদিকুর রহমান, সায়েম আহমদ, জহিরুল ইসলাম, আতিকুর রহমান আতিক, আহসান মাহবুব, এড. আব্দুল আহাদ, সালেহ আহমদ, আনোয়ার হোসেন আয়না, আরশ আলী মেম্বার, আরব আলী, ফরিদ মিয়া, মনির মিয়া, আব্দুল কাহার, পৌর যুবদলের আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছদরুল আমিন সোহান, বিএনপি নেতা লিলু মিয়া, ছালিক মিয়া মেম্বার, মজনু মিয়া, আনোয়ার খান মেম্বার, ফজলুর রহমান খান, ছাদিকুর রহমান, হাজি মুশফিকুর রহমান, ইব্রাহিম আলী রাসেল, সিলেট জেলা ছাত্রদল নেতা নুরুল আলম, আলী আমজাদ, বিএনপি নেতা নুরুল হক, আব্দুস শহিদ, সেলিম আহমদ, এখলাছুর রহমান, আবুল বশর, ডা. মাসুক আহমদ, বদর উদ্দিন, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, ফজলুর রহমান, নিজাম উদ্দিন, আজাদ রাব্বানি, আছাব আলী মেম্বার, আখিল মেম্বার, সুন্দর আলী মেম্বার, ইসলাম ফিরুজ, হেলাল আহমদ, কয়েছ আহমদ, রশিদ আহমদ, আহমদ আলী, আব্দুল হাসিম, হারিছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ, সৈয়দ আহমদ লেচু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম হোসেন সাকিল, পৌর ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন সালমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হীরা, যুবদল নেতা শফিকুর রহমান শফিক, সাজ্জাদুর রহমান, মাসুক আহমদ, এসএম মাহমুদ, উসমান আলী, সাব্বির আহমদ, আব্দুল মুকিত, তাজ উদ্দিন, খলিলুর রহমান, রফিক আলী, দিলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, ইমতিয়াজ আসাদ, রতন নাগ, মাসুম আহমদ, সেলিম আহমদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, ফয়েজ আহমদ, মকবুল হোসেন, মারুফ এলাহি সোহেল, পৌর ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন রুমেল, যুবদল নেতা রাহেল আহমদ, বাহা উদ্দিন ফাহিম, মুহিবুর রহমান মেম্বার, মানিক মিয়া, আনর উদ্দিন, অলিউর রহমান, আবুল হোসেন, রিহাব আহমদ, হিরা মিয়া, রইছ উদ্দিন রানা, রফিক মিয়া, আনোয়ার হোসেন, মামুন আহমদ, কয়েছ আহমদ, সাইফুর রহমান, আনোয়ার হোসেন, এমরান আহমদ, জমির আলী, শান্তি মিয়া, ওলামাদল নেতা হাফিজ আবুল হোসেন প্রমুখ।




