সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের লাবসায় নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে এক গরু ব্যাবসায়ি নিহত হয়েছে। নিহত গরু ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব। তার বাড়ি টাঙ্গাইল জেলা সখিপুর। ৩ মার্চ সোমবার সকাল ১০টার দিকে ওই দূর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক বিশ্বাস জানান, টাঙ্গইিল জেলার থেকে একটি ট্রাক গরু কেনার জন্য সীমান্ত এলাকায় আসছিল। পতিমধ্যে সাতক্ষীরা -যশোর সড়কের সাতক্ষীরা পলিটেকনিক্যাল কলেজের সামনে আসলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকে থাকা গরু ব্যাবসায়ি আব্দুল মোতালেব ঘটনা স্থলে নিহত হয়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




