ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের ৫ গুণীজনকে সম্মাননা প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ৩:০২ অপরাহ্ণ

Pic-1মেহের আমজাদ,মেহেরপুর : জেলা শিল্পকলা একাডেমি মেহেরপুর আয়োজিত ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার সহযোগিতায় মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা/১৩ প্রদান করা হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের পাঁচ গুণীজনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ-এর প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আসকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। আবুল হাসনাত দিপুর উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত পাঁচ গুণীজনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে যাত্রা অভিনেতা আব্দুল গণি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন মিরু, নাট্য অভিনেতা অধ্যাপক একেএম শামীম, সঙ্গীত শিল্পি ওস্তাদ রতন সরকার ও আবৃত্তিকার কামরুল হাসান খাঁন হিরককে গুণীজন সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, পৌর কলেজের উপাধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ ও জেলার সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
পরে মেহেরপুরের স্থানীয় শিল্পিদের সমন্বয়ে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পৌর কলেজের উদ্যোগে এমপি প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা

Shamol Bangla Ads

মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের সহকারি অধ্যাপক মাসুদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর, মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেক প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

মেহেরপুর ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় জয়ী

বিসিবি’র আয়োজনে ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ৫ উইকেটে জয় লাভ করেছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রথমে ব্যাট হাতে নিয়ে ৩২ ওভার ৫ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলের পক্ষে রাজন সর্বোচ্চ ২৩ রান করে। প্রতিপক্ষ মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের লিমন ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২২ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সাগর সর্বোচ্চ ২১ রান করে।

Need Ads
error: কপি হবে না!