ads

বৃহস্পতিবার , ৩০ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের একজনের মৃত্যুদণ্ড : ৩ জনের আমৃত্যু সাজা

খবর টি পড়েছেন : ২০৩
মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের একজনের মৃত্যুদণ্ড : ৩ জনের আমৃত্যু সাজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের এক আসামির মৃত্যুদণ্ড ও ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩০ জুন বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই মামলার রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও কে এম হাফিজুল আলম। আসামিদের মধ্যে শফি উদ্দিন এবং সাব্বির আহমেদ মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, এ মামলার ৫ আসামির মধ্যে হবিগঞ্জের লাখাইয়ের মো. শফি উদ্দিন মাওলানাকে মৃত্যুদণ্ড এবং মো. জাহেদ মিয়া ওরফে জাহিদ মিয়া, মো. সালেক মিয়া ওরফে সায়েক মিয়া ও তাজুল ইসলাম ওরফে ফোকনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আরেক আসামি সাব্বির আহমেদকে বেকসুর খালাস দিয়েছে ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও আইনজীবী গাজী এম এইচ তামিম। আসামিদের বিরুদ্ধে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানুষ হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৭ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরা বাধা অতিক্রম করেই অসম্ভবকে সম্ভব করেছি ॥… পরবর্তী সংবাদ ৪ মহানগরীতে নতুন পুলিশ কমিশনারসহ ২৫ ডিআইজিকে পদায়ন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads