কুষ্টিয়া প্রতিনিধি : নির্বাচনে কারচুপির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসাতে ১৯ দলের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালীন সময়ে উপজেলার ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের কোন মিছিল মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।
দুই উপজেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অর্ধদিবসে এ হরতালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে যানচলাচল ছিলো স্বাভাবিক। তবে খোকসা ও কুমারখালীতে আংশিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তও(ওসি) লুৎফর রহমান বলেন, হরতালকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
উলেখ্য, দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও ভোটদানে বাঁধার দেওয়ার অভিযোগে পরদিন গত ২৮ ফেব্র“য়ারি ১৯ দলীয় জোটের পক্ষ থেকে এই অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়।




