জামালপুর প্রতিনিধি : জামালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ, বিএনপি জাতীয় পার্টি ও বিজেপিসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জামালপুর সদর : উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ প্রার্থীা হলেন-বর্তমান চেয়ারম্যান বিজন কুমার চন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান স্বপন, আসাদুজ্জামান আকন্দ বাবু, আব্দুল জলিল ও আফজাল হোসেন বিদ্যুৎ।
বিএনপি’র দলীয় প্রার্থীরা হলেন- সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিলন। বিজেপির প্রার্থী হয়েছেন কাজী নজরুল ইসলাম। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন খলিলুর রহমান, কাজী মশিউর রহমান ও মুকুল তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, রায়হানা রহমান লতা, ফেরদৌসি বেগম, সেলিনা বেগম ও সৈয়দা নাজনীন। একই পদে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি আমজাদ হোসেন ভোলা মলিক।
সরিষাবাড়ি : উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন পাঠান, বিএনপি’র ফরিদুল কবীর তালুকদার শামীম, আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, আজিম উদ্দীন সরকার। জাপা (এরশাদ)’র মোজাম্মেল হক। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হাই, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, ফতেহ লোহানী, মামুনুর রশীদ ফকির, নুরুল হক ও খোরশেদ আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরিফা ইয়াসমীন, বেগম জহুরা লতিফ, জাহানারা হাবীব, রীনা আক্তার, হুসনেআরা আসমা ও হামিদা ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।




