ঝালকাঠি প্রতিনিধিঃ- চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষে ঝালকাঠিতে ভিজিল্যান্স ও অবজারবেশন টিম গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ে দল নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিগণের সমন্বয়ে ৮ জনের টিম গঠিত হয়েছে। এতে নেতৃত্ব দিবেন রিটার্নিং অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক) একেএম সোহেল। অন্যরা হলেন- সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল কবির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়।




