ads

বুধবার , ২৬ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ২৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার দুপুরে তিনি সেখানে পৌঁছে শ্রদ্ধা জানান।

Shamol Bangla Ads

এর আগে, সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে রওনা হন রাষ্ট্রপতি। দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছেন তিনি। এর পর ১২টা ৪৫ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির এই কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাজনো হয় বিউগল।
পরে রাষ্ট্রপতি পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

Shamol Bangla Ads

এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী, সংসদ সদস্যগণসহ পদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সড়ক পথে পদ্মা সেতু হয়ে দুপুর ১২টা ৩৬ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়া এসে পৌঁছান। টুঙ্গিপাড়া সফর শেষে আজ বিকেলে রাষ্ট্রপতি ঢাকা ফিরে যাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং :… পরবর্তী সংবাদ জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads