মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কুলাউড়া উপজেলার চাতলাপুর সিমান্ত এলাকায় বিএসএফর গুলিতে জয়নাল আবেদিন (২২)নামে এক বাংলাদেশী আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাতলাপুর চেকপোষ্টের জির পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। জয়নাল আবেদিন কুলাউড়া উপজেলার হরিপুর এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানাযায়, সীমান্ত এলাকায় তারকাঁটার বেড়া কেটে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা জয়নাল আবেদিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে জয়নাল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটতম কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চাতলাপুর চেকপোষ্টের সুবেদার আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুলাউড়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় ট্রাক চাপায় রিমন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনী চা-বাগানের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। রিমন কুলাউড়া উপজেলার লোহাইউনী চা-বাগানের শ্রমিক দুদু রাজ ধরের ছেলে। প্রত্যক্ষদর্শী জানান, কুলাউড়া থেকে একটি ট্রাক মৌলভীবাজারে দিকে যাওয়ার পথে লোহাইউনী চা বাগান এলাকায় রিমনকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায় ।




