মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৩ ফেব্রুয়ারি রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। চেয়ারম্যান পদে মনোয়ন জমা দিয়েছেন, বিএনপির আবদুল মছব্বির ও মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগের কামাল হোসেন ও মুহিবুর রহমান তরফদার ।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থীর মধ্যে মাহমুদুল করিম রুবেন, আবদুল মতিন, মতিন বকস, আলাউর রহমান, শিবির আহমদ, সৈয়দ তারেকলু হামিদ। নারী ভাইস চেয়ারম্যান পদে রাহিলা আক্তার, শাহিনুর রহমান, লুৎফুর নাহার বেগম, রাশিদা খাঁন। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।




