ads

বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে : ডা. শফিকুর রহমান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত আছে।

Shamol Bangla Ads

১১ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে জামায়াত আমির অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে তিনি পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।

বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য জানান। এ ঘটনার পরে জামায়াত আমির এ পোস্ট দেন। তবে পোস্টে তিনি আটকের কোনো ঘটনার সরাসরি উল্লেখ করেননি। পরে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটকের ঘটনা ষড়যন্ত্রের অংশ। তিনি কাস্টমসের অনুমতি নিয়েই নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওই টাকা পরিবহণ করছিলেন। যদিও নগদ কত টাকা পরিবহণ করা যাবে তা নিয়ে নির্বাচন কমিশনের কোনো বিধিনিষেধ নেই। এরপরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

Need Ads
error: কপি হবে না!