ads

বুধবার , ১৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপু‌রে র‌্যাবের হাতে ঝিনাইগাতীর এক যুবকসহ ৪ ভুয়া পু‌লিশ আটক

খবর টি পড়েছেন : ২৭০
গাজীপু‌রে র‌্যাবের হাতে ঝিনাইগাতীর এক যুবকসহ ৪ ভুয়া পু‌লিশ আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গাজীপু‌রের শ্রীপুর উপ‌জেলার বেরাই‌দের চালা এলাকা থে‌কে এক‌টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ ভুয়া পু‌লিশকে আটক ক‌রে‌ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। ১৫ জানুয়া‌রি মঙ্গলবার রা‌তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শেরপু‌রের ঝিনাইগা‌তী উপজেলার বাকাকুড়া এলাকার মো. জ‌হির উ‌দ্দি‌নের ছে‌লে মো. আকরাম আলী (২৫), জামালপু‌রের বক‌শীগঞ্জ উপজেলার জা‌লোচর এলাকার মৃত‌ মোস্তফার ছে‌লে মোহাম্মদ আলী (৩৮), ময়মন‌সিং‌হের ঈশ্বরগঞ্জ উপজেলার জা‌টিয়া এলাকার আব্দুল ম‌তি‌নের ছে‌লে মো. র‌বিউল ইসলাম (২৬) ও নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া এলাকার আলী নেওয়া‌জের ছে‌লে মো. আনন্দ মিয়া (৩৬)। ওই সময় তাদের কাছ থে‌কে ‌চেতনানাশক জুস, দু‌টি খেলনা ও‌য়াকিটকি সেট, পু‌লি‌শের পোশাক, হাতকড়া ও এক‌টি প্রাই‌ভেটকার জব্দ করেছে র‌্যাব।
বুধবার বি‌কে‌লে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যা‌ম্পের ‌কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে জানান, শ্রীপু‌র উপ‌জেলার বেরাই‌দের চালা এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌কে পু‌লি‌শের পোশাক প‌ড়ে ওই চারজন ‌বি‌ভিন্ন মানুষ‌কে আটক ক‌রে টাকা, মোবাইল ও প্র‌য়োজনীয় জি‌নিসপত্র ছি‌নি‌য়ে নি‌চ্ছিলো। এ সময় র‌্যা‌ব ওই প‌থে যাওয়ার সময় বিষয়‌টি লক্ষ্য ক‌রে এবং তা‌দের আচরণে স‌ন্দেহ মনে হয়। এক পর্যায়ে র‌্যাবের উপ‌স্থি‌তি টের পে‌য়ে ভুয়া পু‌লিশ সাজা প্রতারকরা পালি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে। এ সময় র‌্যাব তা‌দের ধাওয়া ক‌রে আটক ক‌রে। তখন তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্যাপ্টেন মনসুর আলীর জন্মশতবার্ষিকী আজ পরবর্তী সংবাদ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads