ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমোহন উপজেলা নির্বাচনে বিএনপির ভোট বর্জন : বেসরকারীভাবে আ’লীগ প্রার্থী নির্বাচিত : আজ সকাল সন্ধ্যা হরতাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২০, ২০১৪ ৪:১৭ অপরাহ্ণ

picভোলা প্রতিনিধি : লালমোহন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ আনারস প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

লালমোহন উপজেলার ৬৭ টি কেন্দ্রের ফলাফল ঘোষণায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ আনারস প্রতীকে৭৫ হাজার ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে তার নিকটতম প্রার্থী বিএনপির শফিকুল ইসলাম বাবুল (নির্বাচন বর্জনকারী) কাপ পিরিচ প্রতীক পেয়েছেন ৬ হাজার ২০০ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী আকতারুজ্জামান টিটব (নির্বাচন বর্জনকারী) দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৩৩ ভোট। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ফখরুল আলম হাওলাদার (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট। অপর দিকে তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন ইমু তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৮০৩ ভোট। বিএনপির সমর্থিত (নির্বাচন বর্জনকারী) মিজানুর রহমান হাওলাদার জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮১৯ ভোট। এছাড়া আওয়ামীলীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মাসুমা বেগম (হাঁস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৬২১ ভোট। আওয়ামীলীগের অপর প্রার্থী সাবিনা ইয়াসমিন (প্রজাপতি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫৯৫ ভোট। অপর দিকে তার নিকটতম প্রার্থী বিএনপির সমর্থিত (নির্বাচন বর্জনকারী) পারভীন দুলাল বৈদ্যুতিক প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৯৪৪ ভোট পেয়েছেন। লালমোহনে ৬৭ টি কেন্দ্র রয়েছেন,মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৫১৮ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৯২৩ জন মহিলা ৯১ হাজার ৫৯৫ জন। ফলাফল প্রকাশের পর আ’লীগ নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!