ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন বোয়িং বিমান ‘আকাশ প্রদীপ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১১, ২০১৪ ১:৪৩ অপরাহ্ণ

777-300er-08শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ বিমানের আরেকটি নতুন বিমান ‘আকাশ প্রদীপ’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নতুন ওই বিমানটির উদ্বোধন করেন তিনি। এটি বাংলাদেশ বিমানের তৃতীয় নতুন বোয়িং ইআর উড়োজাহাজ হিসেবে যুক্ত হলো।

Shamol Bangla Ads

এসময় তিনি বলেন, কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করতে সরকার কাজ করছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলাতেও বিমানবন্দর নির্মাণ করা হবে। এসময় তিনি জানান, কিছু দিনের মধ্যে ‘রাঙাপ্রভাত’ নামে আরেকটি উড়োজাহাজ বাংলাদেশ বিমানে যুক্ত হবে।
বিমানের নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে উলে­খ করে শেখ হাসিনা বলেন, বিমান ও রেলপথের সার্বিক উন্নয়নে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।
উলে­খ্য, শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমানের নতুন বোয়িং আকাশ প্রদীপ। ৪শ ১৯ আসনের উড়োজাহাজটিতে ৩৫টি বিজনেস এবং ৩শ ৮৪টি ইকোনমিক ক্লাস রয়েছে। যাত্রীসেবায় অন্যান্য বিমানের চেয়ে এটি অত্যাধুনিক বলে কর্মকর্তারা জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!