ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ফেনসিডিল ও বিদেশী মদ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০১৪ ৮:১৪ অপরাহ্ণ

bgbকুষ্টিয়া প্রতিনিধি : দৌলতপুরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমানে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল ও বিদেশী মদ উদ্ধার করেছে।
কুষ্টিয়া ৩২ বিজিবি অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান বলেন, রবিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আলীনগর বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে উপজেলার উদয়নগর এলাকায় পদ্মা নদীর তীরে চোরাকারবারী নদী সাতরিয়ে ফেনসিডিল পার করার সময় টহল দল দেখতে পেয়ে ভাসমান ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা।
পরবর্তীতে ব্যাগ তল­¬াশী করে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অপর একটি অভিযানে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জামালপুর বিওপি নায়েক মোঃ ছরোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাঠপাড়ায় অভিযান চালায়।
সে সময় একজন বাংলাদেশী নাগরিক বস্তা নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বস্তা তল­াশী করে এসময় ৪৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলি ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!