ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে ব্রিজ নির্মাণের উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ৪:৫১ অপরাহ্ণ

Ismot araকেশবপুর (যশোর) প্রতিনিধি : এ সরকার উন্নয়নের সরকার। গত ৫ বছর পর আবারও আপনারা ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়েছেন। এ উন্ন্য়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করবেন। তাহলে দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। গতকাল শুক্রবার সকালে কেশবপুরের আলতাপোল হরিহর নদীর সংযোগ খালের ওপর ব্রিজ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে আলতাপোল তালতলা খালের মাথায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, চেয়ারম্যান মনোয়ার হোসেন,অধ্যাপক আলাউদ্দীন,মেম্বার গৌতম রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ওই গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক ও একটি গভির নলকুপ স্থাপনের ঘোষণা দেন। এরপর তিনি দোরমুটিয়া বুড়িভদ্রা নদীর ওপর ব্রিজ নির্মানের উদ্বোধন করেন।

Need Ads
error: কপি হবে না!