ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ চারঘাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ৩:৩৯ অপরাহ্ণ

sheikh-hasina-pmনজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ ৮ ফেব্র“য়ারি রাজশাহী চারঘাটে জনসভায় আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। বিকেল ৩ টায় চারঘাটের সরদহ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রিয় নেত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সকল প্রস্তুতি সম্পন্নসহ নানা প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে চারঘাট এলাকায়। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জনসভার মঞ্চ পরিদর্শন করেন। আজ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩১-তম বিসিএস (পুলিশ)-ব্যাচ এর শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারি শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক প্রদান ও তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন।

Shamol Bangla Ads

পরে বিকেল ৪ টায় সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একযোগে রাজশাহীর বাগমারা উপজেলার আশ্রয়ন প্রকল্প-২, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভাবন, রাজশাহী সরকারি কলেজের ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস, ইিিঞ্জনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ভৌত সুবিধাদী বর্ধিতকরণ প্রকল্প, রাজশাহী (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাঘা উচ্চ বিদ্যালয়, দুর্গা পাইলট উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পুঠিয়া, পবা ও মোহনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন বলে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা ও যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম নিশ্চিত করেন।

Need Ads
error: কপি হবে না!