নানা কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) লক্ষ্য অর্জনে যখন সারা দেশই ঝিমিয়ে পড়েছে, ঠিক সেই সময়ে সরকারের যুগ্মসচিব মো. মাহবুব হাসান শাহীনের ব্যক্তি উদ্যোগ সার্বিক ব্যবস্থাপনায় প্রত্যন্ত হাওর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে প্রাণবন্ত সেমিনার আয়োজন করে প্রশংসায কুড়াচ্ছেন। তার মত দায়িত্বশীলরা এসডিজি অর্জনে কাজ করলে দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন সম্ভব হতো বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা। নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকার প্রত্যন্ত গ্রাম নওয়াগাঁও আব্দুর রহমান দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গত ১২ জুন ২০২৫ অনুষ্ঠিত এসডিজি (SDG) বাস্তবায়নে গ্রামীণ জনগোষ্ঠীর ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

আব্দুর রহমান জনকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব মো. মাহবুব হাসান শাহীন বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) হলো জাতিসংঘ কর্তৃক ২০১৫ সালে ঘোষিত ১৭টি আন্তঃসংযুক্ত বৈশ্বিক লক্ষ্য, যা ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে। এসডিজির মূল উদ্দেশ্য হলো “সকলের জন্য একটি ভালো ও টেকসই ভবিষ্যৎ গঠন”, যেখানে দারিদ্র্য, অসমতা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলা করে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব প্রতিষ্ঠা করা যায় । এসডিজির ভিত্তি হলো ভবিষ্যৎ প্রজন্মের ক্ষমতা ক্ষুণ্ন না করে বর্তমানের চাহিদা পূরণ।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম কামাল।

মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল আমিন তালুকদার, মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম কার্নায়েল ও সদস্য সচিব টিপু সুলতান, মোহনগঞ্জ উপজেলা শাখার আমির মোফাজ্জল হোসেন সবুজ, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা বিএনিপির ১নং যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক বড়তলি বানিয়াহাড়ী ইউনিয়ন বিএনিপির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন প্রমুখ।
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রতিনিধিসহ প্রায় ৪শ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।




