ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে শিশু জিসান হত্যা মামলা আরও ১ জন গ্রেফতার মোবাইল উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৭:০৫ অপরাহ্ণ

adamdighi-p-19-01-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির চাঞ্চল্যকর শিশু জিসান হত্যা মামলায় গত শনিবার রাতে পুলিশ মাসুদ রানা (২৩) নামের আরও এক জনকে গ্রেফতার ও তার নিকট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। মাসুদ রানা দুপচাঁচিয়া উপজেলার জয়পুর পাড়া গ্রামের দেলজার রহমানের পুত্র বলে মামলার তদন্তকারী এসআই দুলাল হোসেন জানান। এর কয়েক দিন পূর্বে জড়িত সন্দেহে পুলিশ একই উপজেলার কুড়াহার গ্রামের মোতালেব হোসেন মুক্তার (২৬) নামের এক যুবককে গ্রেফতার করে।
উল্লেখ্য , আদমদীঘির সাওইল গ্রামের ইটভাটা মালিক সাবেক ইউপি সদস্য বজলুর রহামন বুলুর পুত্র ১ম শ্রেনীর ছাত্র জিসান (৭) কে গত ২৯ ডিসেম্বর সন্ধ্যার পর কৌশলে অপহরন করে দৃবৃত্তরা তার পিতার নিকট মোটা অংকের মুক্তিপন দাবী করে। মুক্তিপনের টাকা না পেয়ে অপহরনকারীরা ৫ দিন পর গত ৩ ডিসেম্বর জিসানের লাশ মুরইল কওমী মাদরাসার নিকট একটি পুকুরের পাড় ফেলে রেখে যায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান। এ ব্যাপারে নিহত জিসানের পিতা বাদী হয়ে কারো নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Need Ads
error: কপি হবে না!