ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। অপর এক বিবৃতিতে উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুরুজ আলী মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন মহি, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান সুহেল, পৌর যুবদলের আহবায়ক কবিরুল হাসান আঙ্গুরসহ নেতৃবৃন্দ বাদশা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

ছাতকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহফুজ বাবলুরজাহাজ প্রতীকের সমর্থনে সভা ও মিছিল
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান বাবলুর জাহাজ প্রতীকের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জাহাজ প্রতিক পেয়ে বাবলুর কর্মী সমর্থকরা উলাসে মেতে উঠে তাৎক্ষনিক একটি মিছিল বের করে শহর প্রদক্ষিন শেষে ট্রাফিক পয়েন্টে এক পথসভায় মিলিত হয়। সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও যুব নেতা সুহেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান চৌধুরী খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, আলহাজ্ব সাহেদ আলী সরকার, আলহাজ্ব এমএ কাদির, যুবলীগ নেতা আতিকুর রহমান শাওন, নুরুল হক তালুকদার, শামীম চৌধুরী, সমছু মিয়া, স্বপন চৌধুরী, আব্দুল আজিজ সুজন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অঞ্জন দাস, লায়েছ মিয়া, নাহিদ আহমদ, হোছেন আহমদ, মুস্তাফিজুর রহমান লাভলু, সোহেল মিয়া, আলী আকবর, আল আমিন, জনি মিয়া, মাহতাব মিয়া, সৈকত প্রমুখ।

ছাতকে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী কর্মীসভা
ছাতক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. রেজাউল করিম তালুকদারের টেলিফোন প্রতিকের সমর্থনে সভা, গণসংযোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে টেলিফোন প্রতিকের সমর্থনে কালারুকা ইউনিয়নের ৮গ্রামবাসীর এক নির্বাচনী কর্মীসভা মুক্তিরগাঁও গ্রামে অনুষ্ঠিত হয়েছে। সাবেক মেম্বার হাজী বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, এড. আবুল হোসেন, আব্দুল হাই আজাদ, নজমুল হোসেন, আলতাবুর রহমান কাচা মিয়া, উস্তার আলী, আনোয়ার হোসেন প্রমুুখ। এ সময় ৮গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। গতকাল বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের গনেশপুর, কুচবাড়ি, বাহাদুরপুর, মৌলভীরগাঁও, গোয়ালগাঁও, জৈন্তাপুর, মোলাপাড়া, কুমারদানি, নোয়াগাঁও গ্রামে গণসংযোগ করেছেন। এ সময় ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল, হাজী আফাজ উদ্দিন, হাজী আব্দুস সামাদ, সুহেল আহমদসহ লোকজন তার সাথে ছিলেন। ##
চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন বিএনপির একজন নিবেদিত প্রাণ
———মিজানুর রহমান চৌধুরী
ছাতক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের হেলিকপ্টার প্রতিকের সমর্থনে কালারুকা ইউনিয়নে বিভিন্ন নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে প্রতিটি উপজেলায় বিএনপির এককপ্রার্থী দেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় বিএনপির পরীক্ষিত নেতাদের চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। ছাতক উপজেলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাকে হেলিকপ্টার প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালীর করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। গতকাল বুধবার কালারুকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কর্মীসভায় বক্তব্য রাখছিলেন। মুক্তিরগাঁও গ্রামে বিএনপি নেতা সিরাজ আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নজরুল হক, সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা ছুরত, সহ-সভাপতি আবু নছর, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মাহবুবুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তাইবুর রহমান। বক্তব্য রাখেন, স্থানীয় মুরব্বি সোনাফর আলী, জাহির আলী মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, আরশ আলী মেম্বার, আব্দুস শহিদ, ময়না মিয়া, ওয়ারিছ আলী, উপজেলা যুবদলের সদস্য মাসুক আহমদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজু, জিলুল হক জিলু, সুলতান খান টিপু, রাহাত আহমদ টিপু প্রমুখ। হাসনাবাদ বাজারে বিএনপি নেতা ক্বারী মাওলানা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আমরুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আকল মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মিয়া, ছাত্রদল নেতা হোসাইন আহমদ প্রমুখ। রামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা কালা মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা সুরুজ আলী, বিএনপি নেতা আব্দুল হামিদ, হাজী তজম্মুল আলী, আব্দুর রহিম, ইউনিয়ন যুবদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, সেলিম আহমদ, কামাল হোসেন, ছাত্রদল নেতা ছাদিকুর রহমান, নুরুল আমীন, বেলায়েত হোসেন লাকি, মামুন আহমদ প্রমুখ। বোবরাপুর বাজারে বিএনপি নেতা আব্দুস সোবহানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রইছ উদ্দিন রানা এবং এমদাদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গৌছ উদ্দিন, লিয়াকত আলী, আমির আলী, মাসুক আহমদ, আব্দুল হক, আঞ্জব আলী প্রমুখ। কালারুকা গ্রামে বিএনপি নেতা লাল মিয়ার সভাপতিত্বে ও আব্দুল মতিনের পরিচালনায়, মাধবপুরে বিএনপি নেতা ফিরিজ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদের পরিচালনায়, রায়সন্তোষপুরে বিএনপি নেতা লাল মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সিরাজ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম প্রমুখ।




