সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার বিকেলে সাপাহার প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলার সমাজ সেবী আলহাজ্ব নুরুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনায় সুজন নওগাঁ জেলা কমিটির মোঃ হারুন অর রশিদ, … আব্দুল খালেক মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক মোঃ আব্দুর রহিম উপজেলার বিশিষ্ট স্বর্ন ব্যাবসায়ী মোঃ আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য প্রদান করেন। আলোচন শেষে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব নুরুল হক মাস্টারকে সভাপতি, সাংবাদিক তছলিম উদ্দীনকে সাধারণ সম্পাদক ও আব্দুল হাকিমকে কোষাধ্যক্ষ করে ১৭সদস্য বিশিষ্ট সুজন এর উপজেলা কমিটি গঠন করা হয়।




