ads

মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-১৭ উপনির্বাচন: আরাফাতকে বিজয়ী করে গেজেট প্রকাশ

খবর টি পড়েছেন : ৫২১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবশেষে ঢাকা-১৭ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এই সংক্রান্ত গেজেটটি প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

এর আগে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এই উপনির্বাচনে ভোট মোট ভোটার ছিল ৩ লাখ ২৫ হাজার ২০৫টি। ১২৪টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। যা মোট ভোটের ১১ দশমিক ৫১ শতাংশ।

গত ২৩ জুলাই উপনির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে আবেদন করেন হিরো আলম। এতে উল্লেখ করা হয়, নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ১ ঘন্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্ট ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

নির্বাচনের দিন বিকেল তিনটায় বনানী বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে প্রার্থী হিসেবে ভোট গ্রহণ পরিদর্শনে গেলে সরকার দলীয় ক্যাডারেরা আমাকে মারধর করে, যা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ করেছে, ওই ঘটনার পর বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের জোরপূর্বক ভোটকেন্দ্র থেকে বের করে ভোট গণনা করা হয়েছে যা সম্পূর্ণ নির্বাচনবিধি পরিপন্থী। এবং আমার ওপরে উদ্দেশ্যপ্রণোদিত হামলা ব্যাপক জাল ভোট ও ভোট গণনার অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

তাই এই নির্বাচন বিধিসম্মত হয়নি। এই প্রহসনের নির্বাচনকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি করছি। সেই সঙ্গে আমার প্রতিপক্ষকে নির্বাচন বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনের ফলাফল বাতিল করে তার বিরুদ্ধে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, ১ দিনে হাসপাতালে… পরবর্তী সংবাদ সেপ্টেম্বরে সংশোধন হবে ডিজিটাল আইন : আইনমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads