স্টাফ রিপোর্টার : উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে ভোটের আগেই ভোট গ্রহণের উৎসব অনুষ্ঠিত হয়েছে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায়। ৫ ফেব্র“য়ারী বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে তৃণমূলের নেতাদের ভোটগ্রহণের মাধ্যমে দলীয় একক প্রার্থী চূড়ান্ত হয়। এতে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১শ ৮ ভোট পেয়ে একক প্রার্থী মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গত নির্বাচনে নিকটতম প্রতিদ্ব›িদ্ব আলহাজ্ব এসএম আব্দুলাহেল ওয়ারেজ নাঈম। তার অপর দুই প্রতিদ্ব›িদ্ব সাবেক উপজেলা চেয়ারম্যান জমসেদ আলী ৫৮ ও সাংবাদিক আমিরুজ্জামান লেবু পেয়েছেন ৫ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাবেক ছাত্রনেতা রকিবুল হাসান রুকন ১শ ১৪ ভোট পেয়ে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তার অপর প্রতিদ্ব›িদ্ব আবু তাহের পেয়েছেন ৫২ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আয়েশা সিদ্দিকা রূপা ১শ ১৮ ভোট পেয়ে একক প্রার্থী মনোনীত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব রিনা বেগম পেয়েছেন ৪৫ ভোট।

স্থানীয় আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের ১শ ৮৫ ভোটারের মধ্যে ১শ ৭১ জনের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দলের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান মনোনীত করা হয়।
ওই ভোটগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল ও সাংগঠিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উলেখ্য, ২৭ ফেব্র“য়ারী এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।




