বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : সুশিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্র-ছাত্রীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহব্বান জানান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি এ্যাড.শেখ মোঃ টিপু সুলতান। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত বাবুগঞ্জ উপজেলায় ২ দিন ব্যাপী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন শিক্ষার কোন বিকল্প নেই, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজকের ছাত্র সমাজকে সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থু ধারার সংস্কৃতি চর্চা করতে হবে। যাতে করে শারিরীক ও মানসিক বিকাশ ঘটে। শিক্ষার কোন বিকল্প নাই, শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই সকল ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সুলতান আহাম্মেদ খান, উপজেলা আ’লীগ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, ওয়ার্কার্স পার্টি নেতা বজলুর রহমান মাষ্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আঃ মান্নান, উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছিমা বেগম, লায়লা জেরিন প্রমুখ।




