সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ শেষ পর্যন্তু আবহাওয়া অনুকুলে থাকলে ঠাঁঠাঁ বরেন্দ্র নওগাঁর সাপাহারে এবারে গম ও সরিষা চাষে এক যুগান্তকারী বিপ্লব ঘটবে বলে এলাকার অভিজ্ঞ কৃষক ও কৃষি বিভাগ জানিয়েছেন।
উত্তর জনপদের এই উপজেলা বহু পূর্ব হতে ঠাঁ ঠাঁ বরেন্দ্র নামে খ্যাত। প্রকৃতি নির্ভর এই উপজেলায় শুধু মাত্র আমন ধানের একটি আবাদের উপর নির্ভর করতে হত এই জনপদের মানুষকে। মহা প্রলয়ংকারী ঝড় সুনামীর পর মাটির নিচের স্তরের কিছুটা পরিবর্তন ঘটায় স¤প্রতী এই উপজেলার কিছু কিছু অংশে কোথাও গভীর আবার কোথাও অগভীর নলক‚প বসায় এখানকার মানুষ প্রকৃতি নির্ভর এক ফসলী জমির কিছু অংশে বোরো চাষাবাদ করে আসত। বর্তমানে বোরো চাষাবাদে অত্যাধিক খরচ ও পর্যাপ্ত সেচ লাগায় কৃষক তেমন লাভবান হচ্ছে না। তাই এখানকার কৃষককুল বর্তমানে বোরোচাষাদ থেকে অনেকটাই সরে পড়ে কম সেচে আবাদ যোগ্য গম ও সরিষা চাষে ঝুঁকে পড়েছে। সে হিসাবে এবারে উপজেলায় রেকর্ড পরিমান জমিতে কৃষক গম ও সরিষা চাষাবাদ করেছে। মাঠে বেরুলে চতুর দিকে দিগন্ত জোড়া সবুজ আর হলুদের সমাহারে নয়নাভিরাম দৃশ্য দেখে কিছুক্ষনের জন্য হলেও মন জুড়াবে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, এবারে এই উপজেলায় ৮হাজার ৮শ’ ৫০হেঃ জমিতে বিভিন্ন জাতের উচ্চফলনশীল গম ও ২ হাজার ৫শ হেঃ জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। যা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মাঠে গম ও সরিষা কোন রকম রোগ বালায় ছাড়া সুন্দর রয়েছে বলে মাঠ জরিপ করে কৃষি বিভাগ জানিয়েছেন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে এবারে এই উপজেলায় গম ও সরিষা উৎপাদনে এক যুগান্তকারী বিপ্লব ঘটতে পারে বলে কৃষি বিাভাগ ও এলাকার অভিজ্ঞ কৃষকগন জানিয়েছেন।




