মোঃ ফরিদুজ্জামান, শ্রীবরদী (শেরপুর) : সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ‘জাতীয় প্রতিবন্ধকতা শনাক্তকরণ জরিপ-২০১৩’ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে দু’দিনব্যাপি প্রতিবন্ধকতা শনাক্তকরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্র“য়ারী সোমবার দিনব্যাপি স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দারিদ্র বিমোচন কল্যান সংস্থার সহযোগিতায় চকবন্দি মিজানবাজারস্থ মিজান বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রথম দিনে ১শ প্রতিবন্ধী শনাক্ত ও তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

এতে দারিদ্র বিমোচন কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক আকরাম হোসেন মন্টু, সংগঠনের সচিব মোঃ নুরুল ইসলাম, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এসিসটেন্ট গোলাম মোস্তফা, শ্রীবরদী উপজেলা সমাজেসেবা অধিদপ্তরের ফিল্ড অফিসার আবুল হাশেম, সমাজেসবক মিয়া মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মুক্তার হোসেন, অবসরপ্রাপ্ত হাবিলদার মোঃ জামাল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




