মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে সোমবার উপজেলা জাপা’র উদ্যোগে দীর্ঘ ৮ বছর পর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা জাপা’র সভাপতি আব্দুল হাকিম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জাপা’র সদস্য সচিব এস,কে বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা জাপা’র সাঃ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সহঃ সভাপতি বর্তমান নাজিমখান ইউপি চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, যুগ্ম সাঃ সম্পাদক মোঃ নূর আলম, দপ্তর সম্পাদক মোঃ ওয়াহেদ আলী প্রমূখ। সভায় সংগঠনকে শক্তিশালী করার প্রশ্র“তি নিয়ে জাপার সকল নেতৃবৃন্দকে একতাবদ্ধভাবে কাজ করার আহŸান জানানো হয়।




