মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শহরের নতুনপাড়ায় সদর উপজেলা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে এক নির্বাচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বাদ মাগরিব ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিউন বাশিরা পলি, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্র লীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন প্রমুখ।

বিশ্ব ইজতেমায় গিয়ে নিখোঁজ হয়েছেন মেহেরপুরের বৃদ্ধ আবুল হোসেন
মেহেরপুর থেকে বিশ্ব ইজতেমায় গিয়ে নিখোঁজ হয়েছেন মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের আবুল হোসেন (৭৫)। তিনি গত বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে টুঙ্গির পথে মেহেরপুর ত্যাগ করেন। শুক্রবার বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে তিনি দলছুট হয়ে পড়েন। এর পর থেকে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধ আবুল হোসেনকে আর খুঁজে পাওয়া যায়নি। তার নিখোঁজ সংবাদে পরিবারের লোক-জনের মধ্যে চলছে শোকের মাতম। বৃদ্ধ আবুল হোসেনের খোঁজ পেলে ০১৯২৪৯৭৫৯৮১ ও ০১৭১৮৭৬৭০০৩ মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মেহেরপুরে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৮ ক্রিকেটে ঝিনাইদহ জেলা দল জয়ী
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনুর্ধ-১৮ ক্রিকেটে ঝিনাইদহ জেলা দল ৭ উইকেটে জয় লাভ করেছে।
গতকাল রোববার অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের খেলায় চুয়াডাঙ্গা জেলা দল ১৭ ওভার ৩ বলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আব্দুল হক সর্বোচ্চ ১০ রান করেন। ঝিনাইদহ জেলা দলের জাহিদ হাসান ৬ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে ঝিনাইদহ জেলা দল মাত্র ৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে মাহফুজুর ইমতিয়াজ সর্বোচ্চ ২৮ রান করেন। চুয়াডাঙ্গা জেলা দলের আহসান হাবিব ২ টি উইকেট লাভ করেন।
মেহেরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা
মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রথান শিক্ষক মোজাম্মেল হক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি মোঃ আনিসুজ্জামান, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামান, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম, উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।




