ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ১:৫৪ অপরাহ্ণ

Bagerhat_District_Map70চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের উপজেলা সংবাদদাতা শফিকুল ইসলাম সাফা (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ৩ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৯ টায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা এক জরুরী সভায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Shamol Bangla Ads

জানাগেছে, স¤প্রতি সাংবাদিক সাফায়েতের বাড়ীতে চুরি সংঘটিত হয়। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা চোরকে ধরে একটি শালিশী বৈঠক করেন। বৈঠকে উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন মোল­ার ছেলে বরকত মোল­া (২৭) কে চোর সাব্যস্ত করে জরিমানা ধার্য করা হয়। এ ঘটনার জের ধরে ৩ ফেব্র“য়ারী (সোমবার) সকাল সাড়ে ৯ টায় বরকত মোল­া ও তার লোকজন সাংবাদিক সাফায়েতের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সাংবাদিক সাফায়েতকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষূ অবস্থায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সাংবাদিক সাফায়েতের উপর হামলার ঘটনায় তাৎক্ষনিক চিতলমারী প্রেসক্লাবে এক জরুরী সভা হয়। প্রেসক্লাবের সভাপতি মুন্সী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদ এস এস সাগর, সহ-সভাপতি মীর মাসুদ হুসাইন, জাহিদুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক শেখর ভক্ত, কোষাধক্ষ এম জাহিদ, প্রচার ও দপ্তর সম্পাদক তাওহীদুর রহমান বাবু, প্রানকৃষ্ণ দত্ত, বাদশা মুন্সী, মোঃ মিরাজুল ইসলাম, বিভাষ দাস, শামীম সুলতান মুন্না, রফিকুল ইসলাম রুস্তুম, শাহিন মুন্সী, সুবল কর্মকার, জিনিয়া আক্তার ও গবিন্দ মজুমদার। বক্তারা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!