ads

সোমবার , ১১ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ছুটিতে ঢাকার বাইরে গেছে ৬৬ লাখ সিম

খবর টি পড়েছেন : ১৮৬
ঈদের ছুটিতে ঢাকার বাইরে গেছে ৬৬ লাখ সিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঈদুল আজহার আগের দুদিনে প্রায় ৬৬ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রবিবার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি ফেসবুকে লেখেন, শুক্র ও শনিবার দুদিনে ঢাকার বাইরে গেছেন চারটি মোবাইল কোম্পানির ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি সিমের গ্রাহক। এর মধ্যে গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন, রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন এবং টেলিটকের ১ লাখ ৬৮ হাজার ৬৩১ ব্যবহারকারী রয়েছেন।

এর আগে শনিবার আরেক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, শুধুমাত্র শুক্রবারই ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিমের গ্রাহক ঢাকার বাইরে যান। আর শনিবার ঢাকা ছাড়েন ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪টি মোবাইল সিমের মালিক।

Shamol Bangla Ads

মন্ত্রীর দেওয়া এ পরিসংখ্যানে বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রমাণ মিললেও এটি ঈদের জন্য বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ নয়। কেননা মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরে থাকছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত বয়সীরাই মোট নাগরিকের ৩০ দশমিক ৮ শতাংশ।

এদিকে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটির মত। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদে অন্য কোনো জেলায় যান বলে ধারণা করা হয়।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৫২১

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads