ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় উপজেলা নির্বাচনে আ’লীগ মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগনেতা জাহিদুল ইসলাম সুজন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৩০, ২০১৪ ৯:৪১ অপরাহ্ণ
পূর্বধলায় উপজেলা নির্বাচনে আ’লীগ মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগনেতা জাহিদুল ইসলাম সুজন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন ২৭ ফেব্রুয়ারী নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক জাহিদুল ইসলাম সুজন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের (বীরপ্রতিক) সভাপতিত্বে বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালু ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক জাহিদুল ইসলাম সুজনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ২৪৭ জন তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এতে ১৬১ ভোট পেয়ে জাহিদুল ইসলাম সুজন নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী এরশাদ হোসেন মালু ১০৩ ভোটের ব্যবধানে শোচনীয় ভাবে হেরে যান। ফলে এবারের নির্বাচনে আওয়ামীলীগ থেকে একক প্রার্থী হিসেবে জাহিদুল ইসলাম সুজন নির্বাচন করছেন। অপরদিকে বিএনপি থেকে দলীয় ভাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদার। তবে বিএনপি ও আওয়ামীলীগ থেকে বিদ্রোহী গ্রæপের একাধীক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!