শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, সারাদেশে নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতা হয়েছে। সহিংসতা বন্ধ করে জনমনে শান্তি ফিরিয়ে আনতে হবে। রাজনীতির নামে অপশক্তি দমন করতে হবে। ২৯ জানুয়ারী বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এ সময় তিনি বলেন, বিরোধীদলকে সর্বদলীয় সরকারে আসার আহŸান জানানো হয়েছিল। কিন্তু বিরোধীদল সে আহŸান প্রত্যাখ্যান করে নির্বাচনে অংশ নেয়নি।

তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছিল। শেখ হাসিনার সরকার পুরোপুরিভাবে সফল হয়েছে। শেখ হাসিনা মেয়াদের শুরু থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এ সরকারের আমলে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, “৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।




