ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে অবাধ্য সন্তানকে পুলিশে সোপর্দ : ভ্রাম্যমান আদালতে এক বছর জেল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৭, ২০১৪ ৬:৫৯ অপরাহ্ণ
ইসলামপুরে অবাধ্য সন্তানকে পুলিশে সোপর্দ : ভ্রাম্যমান আদালতে এক বছর জেল

ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি : ইসলামপুরে অবাধ্য সন্তানকে পুলিশে সোপর্দ করেছে তার পিতা মাতা।
জানাগেছে,চিনাডুলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে আলহাজ বাচ্চু সেকের ছেলে মোঃ দুদু সেক (৩৫) দীর্ঘদিন থেকে গাঁজা সেবন সহ বিভিন্ন নেশা করত। বাবা মা নেশা সেবন থেকে বিরত থাকার চেষ্টা করলেও নেশার জগত থেকে ছেলেকে ফেরাতে পারেনি। বিগত দিনে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করেও কোন লাভ হয়নি। নেশার টাকা না পেলেই বাবা মা কে প্রতি নিয়ত নির্যাতন করত। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় অবশেষে  সোমবার ইসলামপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ তার বাড়ী থেকে গাজা ও সেবনের সরঞ্জাম সহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম এক বছরের সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!