ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৬, ২০১৪ ৯:১৯ অপরাহ্ণ

Bhola_District_Map_Bangladesh-38মশিউর রহমান পিংকু, ভোলা : ভোলার লালমোহনে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ২৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে।

Shamol Bangla Ads

এরমধ্যে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন – উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একে এম নজরুল ইসলাম , আওয়ামী লীগ সহ-সভাপতি ও লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, বদরপুর ইউপি চেয়ারম্যান সমর্থক গিয়াস উদ্দিন মিয়া, আওয়ামী লীগ সমর্থক আবু জাফর জয়, কালমা ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সাবেক বিএনপি সভাপতি আনিছুল হক মিয়া, সাবেক যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান টিটব, ধলীগৌর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম মিন্টু ও শফিকুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তার হলেন- আওয়ামী লীগ সমর্থক সাহাবুদ্দিন রিপন সান, মোঃ ইউনুস ,মোঃ আ: হান্নান, যুবলগি নেতা আবুল হাসান রিমন, একেএম শহিদুল্লাহ ,হেলাল উদ্দিন , সাহাবুদ্দি হাওলাদার ও মিজানুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন – আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী আরা , মাসুমা বেগম, সালমা জাহান বুলু ও পারভীন আক্তার দুলাল।
লালমোহন উপজেলা সরকারী রির্টানিং অফিসার মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন , সর্বমোট ২৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৭ জানুয়ারি যাচাই-বাচাই , ৩ ফের্রুয়ারি প্রত্যাহার ও ১৯ ফের্রুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!