ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে এনজিও অফিসে দুবৃত্তদের অগ্নি সংযোগ ও টাকা লুট

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৪ ৮:২০ অপরাহ্ণ

pro-26নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়াতে এন জি ও সংস্থা আশ্রয়ের  অফিসে দুবৃত্তরা অগ্নি সংযোগ করা সহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে  ওই অফিসের ব্যবস্থাপক রুজি আক্তার বাদী হয়ে  রবিবার নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয় তার আবাসস্থল ও অফিস একই জায়গায়।  শনিবার গভীর রাতে ধোঁয়ার কারনে তার ঘুম ভেঙ্গে যায়। ধোঁয়া দেখতে বের হয়ে দেখেন তার অফিস কক্ষে কে বা কারা আগুন ধরে দিয়েছে। আগুন দেখে তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এসে তাকে আগুন নেভাতে সহযোগিতা করে। ততক্ষনে আগুনে পুড়ে যায় প্রয়োজনীয় সব নথিপত্র। তৎসঙ্গে তার ড্রয়ারের তালা ভেঙ্গে সদস্যদের নিকট থেকে আদায়ের প্রায় ১৯ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ব্যবস্থাপক রুজি আক্তারকে কেন নথিপত্র পোড়ানোর ঘটনা ঘটতে পারে জানতে চাইলে তিনি জানান কোন কারনই তিনি দেখতে পাচ্ছেন না। তবে ঋণ দেয়া নেয়া কিংবা কিস্তি আদায়ে অনেক সময় অনেকের সাথে মনমালিন্য হয়ে থাকে। সে কারনে নাকি অন্য কারনে ওই ঘটনা ঘটেছে সে ব্যাপারে তিনি নিশ্চত নয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!