ads

বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৪৮৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র। গণভোট বিষয়ে বিএনপির মতামত হলো-জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে পারে। ১৪ অক্টোবর মঙ্গলবার বিকালে শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন ভুলবশত না হারায়। ফ্যাসিস্টদের কবলে যেন আর না পড়ি, ফ্যাসিস্টদের আর দেখতে চায় না মানুষ। দেশের মানুষ এমন একটি নির্বাচন চায়, যেখানে তারা নিজের প্রতিনিধিকে নির্বাচিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তিনি বলেন, বিএনপি সবচেয়ে নির্যাতিত দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর কারাভোগ করেছেন। আমাদের নেতা-কর্মীদের ওপর গুম-খুন-নির্যাতন হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে। তিনি এখনো দেশে ফিরতে পারেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চাকসু নির্বাচন: ৩৫ বছর পর ভোট দেয়ার সুযোগ… পরবর্তী সংবাদ ২৮ ঘণ্টার চেষ্টায় রূপনগরের আগুন নিয়ন্ত্রণে : নিহত…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads