ads

বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‎অমর একুশে বইমেলা : ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
মার্চ ১২, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ

‎অমর একুশে বইমেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশন-এর স্টল নং ৯৩৮-এ ওই গ্রন্থের মোড়ক ‎উন্মোচন করা হয়।

Shamol Bangla Ads

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান বলেন, আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে। সেই গল্পগুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আনোয়ার জুয়েল, দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজমূল হক সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‎এই গ্রন্থ কেবল স্মৃতির বয়ান নয়-এ যেন এক নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনি। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই—দীর্ঘ প্রবাসজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ। ‎ইরান–ইরাক যুদ্ধের ভয়াল সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন অক্লান্ত নিষ্ঠায়, আর হৃদয়ে লালন করেছেন একটিই স্বপ্ন—মানুষের পাশে দাঁড়ানোর।

Shamol Bangla Ads

‎যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন, এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান—তাদের জন্য ‘জীবনের পথে পথে’ হবে এক অনন্য পাঠ অভিজ্ঞতা। এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন শত বাধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চুড়ান্ত শিখরে আরোহণ করতে হয়।
বইটি পাওয়া যাচ্ছে ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!