কুষ্টিয়া প্রতিনিধি : খুলনা বিভাগীয় পর্যায়ে ডিপিইও এবং পিটিআই সুপারিনটেন্ডেন্টগণের সমন্বয় সভা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হেেছ।

শনিবার দুপুরে কুষ্টিয়া প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব কাজী আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক শেখ মোঃ রায়হান উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, পিটিআই কুষ্টিয়ার সুপারিনটেন্ডেন্ট মোহছেনা বেগম ও কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী।
জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্রতিবেদন উপস্থাপন করেন, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার, নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেহের আলী, সাতক্ষীরা পিটিআই-এর সুপারিনটেন্ডেন্ট মোঃ আতিয়ার রহমান, ঝিনাইদহ পিটিআই-এর সুপারিনটেন্ডেন্ট সালমা নাসরীন,ঝিনাইদহ প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক।
প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব কাজী আখতার হোসেন তার বক্তব্যে বলেন, এ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার জন্য সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আর তাই সরকারের পাশাপাশি সমাজের মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার শিক্ষার কার্যক্রমের জন্য ১৭হাজার কোটি টাকা বাজেট ধরেরছে। যার মধ্যে ১১হাজার কোটি টাকাই প্রাথমিক শিক্ষা খাতে ব্যায় করার জন্য বরাদ্দ দিয়েছে। সরকার চাই প্রাথমিক শিক্ষকের চাকরি মর্যাদাবান করে গড়ে তুলতে। তাই অতিশীঘ্রই প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
তিনি শিক্ষকদের সম্পর্কে বলেন, শিক্ষকের আচরণ ও ভূমিকা এমন হবে যেনো শিক্ষার্থীরা অবিরাম বলবে : আমার শিক্ষক একজন ভালো শিক্ষক। প্রাথমিক শিক্ষা সেক্টরে অনেক সমস্যা আছে উলেখ করে তিনি বলেন এসব সমস্যার সমাধানে আপনাদের এগিয়ে আসতে হবে। এজন্য সকল শিক্ষা কর্মকর্তাদের এগিয়ে আসার জন্য আহবান জানান।
সভায় খুলনা বিভাগের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই এর সুপারিনটেন্ডেন্টসহ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।




