ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা বরকামতা দূর্গাবাড়ীতে হরিনাম যজ্ঞোৎসব ২৮ জানুয়ারি থেকে শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৬, ২০১৪ ৬:৩৬ অপরাহ্ণ
কুমিল্লা বরকামতা দূর্গাবাড়ীতে হরিনাম যজ্ঞোৎসব ২৮ জানুয়ারি থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা শিব মন্দির প্রকাশ্যে বরকামতা দূর্গা বাড়ীতে বিশ্ব শান্তি কামনায় ২৪ প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম ও ১৭-তম বার্ষিক মহোৎসব ২৮জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি উষালগ্ন পর্যন্ত ৭দিনব্যাপী নানাহ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচী’র মধ্যে রয়েছে যথাক্রমে ২৮ জানুয়ারী ও ২৯ জানুয়ারী মঙ্গলবার ও বুধবার দু’দিন প্রত্যেহ সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ। পাঠ করবেন- বরকামতা’র শ্রীনিবাস দেবনাথ ও হবিগঞ্জ হতে আগত শ্রী চৈতন্য সংস্কৃতি কলেজের অধ্যক্ষ শ্রী অনঙ্গঁ মোহন দেবনাথ। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় শিব শক্তি পূজা ও মহাযজ্ঞ, সন্ধ্যা ৭টায় গঙ্গাঁ আবাহন ও শুভ নাম যজ্ঞের অধিবাস। ৩১ জানুয়ারি শুক্রবার উষালগ্ন হতে ২ ফেব্রুয়ারী রোববার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহা নামযজ্ঞ এবং ৩ ফেব্রুয়ারি সোমবার উষালগ্নে নগর কীর্ত্তনান্তে মহা নামযজ্ঞের পূর্ণাহুতি, মহান্ত বিদায় ও দধিপত্র ভাঙ্গঁনসহ জলকেলি উৎসব। ওই অনুষ্ঠানে নামসূধা পরিবেশন করবেন- বরিশাল হতে আগত আদিপাগল সম্প্রদায়, গীতশ্রী সম্প্রদায়, শোভাশ্রী সম্প্রদায়, জয়কৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জ সীমা সম্প্রদায় ও মাগুরা’র ললিতা সম্প্রদায়। উল্লেখ্য, দেবীদ্বার উপজেলার বরকামতা শিব মন্দিরটি চান্দিনা বরকামতা দূর্গাবাড়ী নামে সুপরিচিত।

Need Ads
error: কপি হবে না!