ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ার জয়নগরে এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর সহিংসতায় জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৮:৪২ অপরাহ্ণ

Kalaroa SP Picআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) :  সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর পিপিএম বলেছেন, সার্বিক আইনশৃংখলা শান্তিপূর্ণ রাখতে পুলিশ বদ্ধপরিকর। কোনভাবেই সন্ত্রাসী কর্মকান্ড বরদাশত করা হবে না। সন্ত্রাসী যে-ই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে। বৃহষ্পতিবার বিকেলে কলারোয়ার জয়নগরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর আরো বলেন, স¤প্রতি এ এলাকায় ঘটে যাওয়া সহিংস ও সন্ত্রাসী ঘটনায় জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। কোন ছাড় দেয়া হবে না। সহিংসতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান। উপজেলার সরসকাটি বাজারস্থ ১নং জয়নগর ইউপি চত্বরে আইনশৃংখলা বিষয়ক ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম, কলারোয়া থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, প্রাক্তন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালি ও তপন কুমার সাহা। জয়নগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে দূর্বৃত্ত কর্তৃক নির্যাতিত অবসরপ্রাপ্ত শিক্ষক মোতালেব খাঁ, নিহত মেহেদী হাসান জজ আলীর বড় ভাই আ.রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভাটি পরিচালনা করেন ইউপি সদস্য মনিরুল ইসলাম। এসময় স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!