ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০১৪ ৮:১৪ অপরাহ্ণ

Moulvibazar.m.m.c.picমৌলভীবাজার প্রতিনিধি: ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর তত্তাবধানে পরিচালিত স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার পৌরসভা হল রুমে অনুষ্ঠিত এক সভায় দৈনিক সমকাল প্রতিনিধি নুরুল ইসলামকে সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-সহ-সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি মাসুদ আহমদ, কোষাধ্যক্ষ বাংলানিউজটোয়েন্টিফোর.কম ডিস্ট্রিক্টকরেসপন্ডন্টে মো: মাহবুবুর রহমান রাহেল, সদস্য সাংবাদিক প্রনীত রঞ্জন দেব নাথ, হেপী বেগম, আবদুর রহমান সোহেল। কমিটি ঘোষণা করেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের এমএমসির আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান। এ সময় স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা  কমিটির ২১ জন সাংবাদিক উপস্থিত  ছিলেন।
উল্লেখ্য ২০১১ সাল থেকে ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) রাজশাহী ও সিলেট বিভাগ স্থানীয় সরকারের উপর সাংবাদিকদের নিয়ে কার্যক্রম শুরু করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!