ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ৭:১৭ অপরাহ্ণ

grefনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১শ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোফাজ্জল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ধরন্দা গ্রামের নায়েব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাকে গ্রেফতার করে। মোফাজ্জলের বিরুদ্ধে ইতিপূর্বেও নেশা জাতীয় ইনজেকশন পাচারের অভিযোগে মামলা হয়েছে। যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!