ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের কম্বল বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ১:৫৬ অপরাহ্ণ

kushtia pic 1কুষ্টিয়া প্রতিনিধি : মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক কুষ্টিয়া শাখার উদ্যোগে দু:স্থ্য অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  গতকাল সকালে শহরের পাঁচ রাস্তার মোড়ে ব্যাংক কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট মোঃ আকাম উদ্দিন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, শীতবস্ত্রহীন ছিন্নমূল ও দরিদ্র মানুষগুলো খড়কুটো জ্বেলে শীত নিবারনের চেষ্টা করছে। আর এই তীব্র শীতে অসহায় দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক। এজন্য তাদের আমি ধন্যবাদ জানাই। সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে অসহায়দের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যাবস্থাপক ও এভিপি মোঃ আতিয়ার রহমান, সেক্রেটারী মোঃ ইমদাদুল ইসলাম, কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট নিয়ামতউল­াহ, রোটারী চক্ষু হাসপাতালের ডাইরেক্টর মোঃ আনোয়ার হোসেন, ল্যান্ডলর্ড তপন কুমার বিশ্বাস, ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পরিচালক রফিকুল ইসলাম, রুহুল ফিলিং ষ্টেশন এর পরিচালক মোঃ রুহল আমিন, এজিএম ব্রিকস এর পরিচালক মহিদুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা সদরুল আলম, মোঃ আব্দুর রউফসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!